Friday, March 20, 2026
Tuesday, March 10, 2026
সিলেটে হ্যাম রেডিও অপারেটরদের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান ১৪৪৭ উপলক্ষ্যে সিলেটের লাইসেন্সপ্রাপ্ত হ্যাম রেডিও অপারেটরদের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬, ১৯ রমজান ১৪৪৭) সিলেট নগরীর জিন্দাবাজার পাঁচভাই রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হ্যাম রেডিও অপারেটর ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও
এক্টিভিস্ট
দিদারুল ইকবাল (S21DAL), সন্দীপ রায় (S21AAI), মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব (S21ATV), মাহাদি হাসান, আবুল কালাম প্রমুখ।
আলোচনা সভায় সিলেটে রিপিটার স্থাপনসহ অ্যামেচার রেডিওর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পবিত্র রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনায় বক্তারা বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। রমজান মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক বন্ধন জোরদার এবং মানবিক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়।
Monday, January 12, 2026
মানবিক বাংলাদেশ গড়তে সংস্কৃতির বিকল্প নেই ==সমীকরণের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশিষ্টজনরা
দেশের বর্তমান প্রেক্ষাপট একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সংস্কৃতিতে মৌলিক ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কেবল একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব—এমন অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা।
গত শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা ২০২৬ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রিয় অভিনেতা সৈয়দ শুভ্র, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সমাজ উন্নয়নকর্মী ও রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, নারী উদ্যোক্তা ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি এবং সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
বক্তারা বলেন, সংস্কৃতি মানুষের মনন ও মূল্যবোধকে শাণিত করে। মানবিকতা, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই সহিংসতা, বিভাজন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ড. আনিসুজ্জামান। শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও এক ভিডিও বার্তায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নিজের সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
আবৃত্তিকার সবুজ রায় ও সৌখিন আজিজ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনের হাতে “সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা ২০২৬” তুলে দেওয়া হয়।
বাংলাদেশ বেতারসহ বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশন থেকে প্রাপ্ত বহুমাত্রিক তথ্য এবং অনুপ্রেরণা ব্যবহার করে, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের ভাগ্য পরিবর্তন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ অবদান রাখায় “সমাজসেবা” ক্যাটাগরিতে পদক লাভ করেন জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। তার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সৈয়দ শুভ্র সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
সংবাদ প্রেরক,
মুহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
Sunday, January 11, 2026
সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা-২০২৬ পেয়েছেন দিদারুল ইকবাল (S21DAL)
“সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা-২০২৬” পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল (S21DAL -
সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) নামে বহুল পরিচিত। ‘সমাজসেবা’ ক্যাটাগরিতে তিনি এ পদক লাভ করেন।
গতকাল শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় রাজধানী ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত “সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার” শীর্ষক আলোচনা সভা ও সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা-২০২৬” অনুষ্ঠানে দিদারুল ইকবাল (S21DAL) এর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সৈয়দ শুভ্র। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি দৈনিক সংবাদ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও সমীকরণ আদর্শ সংস্কৃতিক সংগঠনের সভাপতি মাকসুদেল হোসেন খান মাকসুদ, বিশেষ অতিথি সমাজ উন্নয়নকর্মী ও রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, নারী উদ্যোক্তা ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি এবং সমীকরণ আদর্শ সংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। জমকালো এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী সবুজ রায় ও সৌখিন আজিজ।
দিদারুল ইকবাল (S21DAL) একজন পেশাদার সমাজকর্মী, রেডিও এক্টিভিস্ট ও সংগঠক। তিনি বাংলাদেশ বেতারসহ বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশন বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া- ভয়েস অব ইন্দোনেশিয়া, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, ডয়চে ভেলে, রেডিও জাপান, রেডিও তেহরান, বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও রাশিয়া, রেডিও কানাডা, রেডিও কায়রো, রেডিও নেদারল্যান্ড, রেডিও পাকিস্তান, অল ইন্ডিয়া রেডিও, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও থাইল্যান্ড, রেডিও মঙ্গোলিয়া, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও চেক রিপাবলিক, রেডিও পোল্যান্ডসহ বিভিন্ন রেডিও অনুষ্ঠান থেকে প্রাপ্ত বহুমাত্রিক তথ্য এবং অনুপ্রেরণা ব্যবহার করে, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মাধ্যমে গ্রামগঞ্জ, দুর্গম এলাকা, চা বাগান, বেদে পল্লী, জেলে পল্লী, শহর-বন্দর, বস্তি সর্বস্তরের জনপদে বসবাসরত হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, ভাগ্য পরিবর্তন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন সচেতনতামূলক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। সমাজের পিছিয়ে পড়া মানুষকে বেতারের বহুমাত্রিক তথ্য দিয়ে তাদের সচেতন করে এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যমে তাদের হাতকে সম্পদে রূপান্তর করতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দিদারুল ইকবাল (S21DAL)।
শিক্ষা, সমাজসেবা, সাংবাদিকতা, অভিনয়, সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য, শিশু শিল্পী, নারী উদ্যোক্তা ক্যাটাগরীতে কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন ১৫ জন সফল ও অনুকরণীয় ব্যক্তিদের কাজের স্বীকৃতি স্বরূপ “সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা-২০২৬” এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সংবাদ প্রেরক,
মুহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
Reception from SARC- Shahparan Branch (5th)
Congratulations DI for Passing the HAM Exam'23
Certificate of Adventure Amateur Radio Day 2023
Md. Didarul Alam, Chairman, South Asia Radio Club (SARC) Bangladesh






